জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক টিম আসছে : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাজধানীর রায়েরবাজারের গণকবরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের পরিচয় শনাক্তে এবার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী ৫ ডিসেম্বর বিদেশি ফরেনসিক টিম বাংলাদেশে পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শহীদদের পরিচয় শনাক্তকরণের কাজ শুরু হবে।
এ উদ্দেশ্যে একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হবে, যেখানে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের যৌথ বিশ্লেষণে শহীদদের পরিচয় নির্ভুলভাবে নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা দেশ ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের সঠিক পরিচয় শনাক্ত করা রাষ্ট্র ও জাতির নৈতিক দায়িত্ব। আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার এ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে রায়েরবাজার গণকবরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

এলাকার খবর

সম্পর্কিত