জুলাই জাতীয় সনদ সরকার কীভাবে বাস্তবায়ন করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, "সরকার কীভাবে সনদটি বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি।" তিনি আরও স্পষ্ট করেন যে, সনদের কোন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে কার্যকর করা যাবে, তা আলাদা করে তালিকা দেওয়া হয়েছে, যেন সরকার সহজেই সনদটি বাস্তবায়ন করতে পারে।