আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর গুরুত্বপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।