ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন বাংলাদেশকে কিনতে হবে?

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তি করেছে। ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন বাংলাদেশকে কিনতে হবে—এটি দেশের স্বার্থ বিক্রি করার সমতুল্য।

রিজভী অভিযোগ করেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরের হাতে দেওয়ার পরিকল্পনা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বর্তমান সরকারকে এই চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান।

এ সময় পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের অসহায় বৃদ্ধ দম্পতির আর্থিক সহায়তা দেন রিজভী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

এলাকার খবর

সম্পর্কিত