ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন নতুন রোগী।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১৭৯ জন, চট্টগ্রামে ১১৫ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনায় ৮৯ জন, রাজশাহীতে ৪৬ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট ৭৭ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৮১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩২৩ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

এলাকার খবর

সম্পর্কিত