ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

টানা শুষ্ক আবহাওয়া ও গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ২৯ অক্টোবর) ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শুধু ঢাকাতেই নয়, গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত