ঢাকায় হালকা শীতের আভাস, সকালে তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাজধানী ঢাকায় ধীরে ধীরে নামছে শীতের পরশ। মঙ্গলবার সকাল থেকেই বাতাসে বইছে ঠান্ডা হাওয়া, তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যদিও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি রাজধানীতে।
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নভেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করবে শীত, যার প্রভাব আগামী সপ্তাহ থেকে আরও স্পষ্ট হবে রাজধানীসহ সারাদেশে।

বিষয়:

আবহাওয়া শীত
এলাকার খবর

সম্পর্কিত