তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, তারেক রহমান আজ বলেন যে দেশে ফেরার সিদ্ধান্ত এই মুহূর্তে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীন নয়। এরপর জানতে চাওয়া হয়—তার দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা আছে কি না। এর উত্তরে প্রেস সচিব স্পষ্টভাবে জানান, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এলাকার খবর

সম্পর্কিত