নারায়ণগঞ্জ শিল্পনগরীতে গ্যাস বিস্ফোরণ — দগ্ধ ৬ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ছয়জন শ্রমিক। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধ শ্রমিক আল আমিন জানান,

“সকালে বয়লার রুমে কাজ করছিলাম। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায়— সবাই চিৎকার শুরু করি। পরে আমাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,

“দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এখনও নির্ধারণ করা হচ্ছে।”

এদিকে ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান,

“ঘটনাটি এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড কারখানায় ঘটেছে। কারখানা কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

এলাকার খবর

সম্পর্কিত