নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী। তিনি বলেন, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপশক্তি বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, কিছু গোষ্ঠী অনলাইনের মাধ্যমে গুপ্তভাবে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত।

তিনি আরও যোগ করেন, দেশের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা ও সমন্বয় প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

এলাকার খবর

সম্পর্কিত