নির্বাচন ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর এক অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ তার দায়-দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

তিনি জানান, গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই নতুন—যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনে দায়িত্ব পালন করেননি। তাই সারা দেশে, এমনকি ডিএমপির অধীনেও ট্রেনিং চলছে যাতে সব সদস্য নির্বাচনকালীন দায়িত্ব বুঝে নিতে পারেন।

কমিশনার আরও বলেন,

“আমি অফিসারদের বলেছি ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবারের নির্বাচন যেন বিশ্বাসযোগ্য হয়, সে জন্য আমরা প্রস্তুত।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, ক্ষমতার বাইরে থাকা কিছু দল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। ইতোমধ্যে কিছু নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সাজ্জাত আলী আশা প্রকাশ করেন—

“নভেম্বরের শেষ দিকে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হবে। জনগণ ভোট দিতে চায়, এটাই ইতিবাচক দিক।”

রাজনীতি নিষিদ্ধ দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল মিছিলের ভান তৈরি করা হয়। “বাস্তবে তেমন কিছু ঘটে না,” যোগ করেন তিনি।

শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,

“আমাদের সক্ষমতা এখন এমন পর্যায়ে, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারব।”

এলাকার খবর

সম্পর্কিত