পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা পাঁচ দিন ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৮৪ শতাংশে। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা দেখা যায়নি। সকাল বাড়ার সঙ্গে আকাশে রোদ উঠলেও শীতের দাপট কমেনি।

শনিবারেও একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করায় ভোর ও সকালে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত