ফার্মগেট ট্র্যাজেডি: ঝুঁকি নিয়ে ট্রেন চালানো ও নকশাগত ত্রুটির অভিযোগ, তদন্তে কমিটি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে প্রায় দেড়শো কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যেই মেট্রোরেলের অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে; জানা গেছে, প্যাডটি খসে পড়ার পর প্রথম ট্রেনের অপারেটর "ট্রেন লাফাচ্ছে" বলে সতর্ক করার পরও ওসিসি ঝুঁকি নিয়েই আরও দুটি ট্রেন ওই লাইন দিয়ে পরিচালনা করে, যা বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারতো। যোগাযোগ বিশেষজ্ঞরা এই ঘটনাকে আশঙ্কাজনক ‘নকশাগত ত্রুটি’ হিসেবে দেখছেন এবং পুরো প্রকল্পের নকশা নিরপেক্ষ বিশেষজ্ঞ প্যানেল দিয়ে জরুরিভিত্তিতে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। খসে পড়া প্যাডটিতেও দীর্ঘদিনের ক্ষয়ের চিহ্ন দেখা গেছে, যা নিয়মিত রক্ষণাবেক্ষণে গাফিলতির দিকেও ইঙ্গিত করছে। পিলার ও ভায়াডাক্টের মধ্যে ভারসাম্য রক্ষাকারী এই প্যাড কোনো বল্টু ছাড়াই শুধু কাঠামোর চাপেই স্থির থাকার কথা, তাই এর পতন প্রকৌশলীদের বিস্মিত করেছে। তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এতে নাশকতার কোনো আশঙ্কা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত