ফার্মগেট দুর্ঘটনার সাড়ে ২৩ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

শিরোনাম: ফার্মগেট দুর্ঘটনার সাড়ে ২৩ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে ভয়াবহ দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়, আজ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে ৪৩৩ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খসে নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও গতকাল বিকেলেই উত্তরা-আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল-শাহবাগ অংশে সেবা সীমিত আকারে চালু করা হয়েছিল, কিন্তু দুর্ঘটনাস্থল সংলগ্ন শাহবাগ-আগারগাঁও অংশটি পুরোপুরি বন্ধ ছিল। অবশেষে ৪৩৩ নম্বর পিলারে নতুন বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ হলে আজ সকালে পুরো রুটটি পুনরায় চালু করা হলো।

এলাকার খবর

সম্পর্কিত