ভারত চায় জাকির নায়েককে, বাংলাদেশ চায় হাসিনাকে: উভয়েই ‘ওয়ান্টেড

ভারত চায় জাকির নায়েককে, বাংলাদেশ চায় হাসিনাকে: উভয়েই ‘ওয়ান্টেড
 ছবি:
ছবি:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিতর্কিত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক ঢাকায় এলে বাংলাদেশ যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এ বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম

খবরে জানা গেছে, জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় এসে দুই দিনের সফরে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তবে ভারত চাইছে, বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে তার দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়

রোববার (২ নভেম্বর) এক ব্রিফিংয়ে এস এম মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি, কোনো দেশের পলাতক আসামিকে অন্য দেশ আশ্রয় দেওয়া উচিত নয়।”

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। কিন্তু দিল্লি এ বিষয়ে নীরব থাকলেও জাকির নায়েকের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ভারতে ‘পলাতক’ ও ‘ওয়ান্টেড’। তাই আমরা আশা করি, তিনি যেখানে যাবেন, সেই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ দূর করবে।”

এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন

এলাকার খবর

সম্পর্কিত