যুক্তরাজ্যের বাজারে ২০২৯ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

সারাহ কুক আরও জানান, ২০২৯ সালের পরও বাংলাদেশের জন্য সুবিধা কমবে না। তৈরি পোশাকসহ দেশের মোট ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারবে। তার মতে, এটি বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি আরও বাড়াতে আগ্রহী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত