রূপনগরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু, এখনো চলছে উদ্ধার অভিযান

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম

তিনি জানান, “এ পর্যন্ত আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সদর দপ্তর থেকে একটি সার্চ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, অনুসন্ধান শেষে জানানো হবে।”

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গার্মেন্টস ভবনের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় কর্তৃপক্ষ। এরপর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্তভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এলাকার খবর

সম্পর্কিত