লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের ফলে লতিফ সিদ্দিকী এখন কারামুক্তির সুযোগ পাচ্ছেন, জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে তার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানঅতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক

এর আগে গত ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছিলেন।
তবে ২৯ আগস্ট একই মামলায় তাকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক

মামলার অভিযোগে বলা হয়,
২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে
লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন বলে অভিযোগ তোলে পুলিশ।

পুলিশ দাবি করে, বৈঠকে উপস্থিত কয়েকজন দেশের স্থিতিশীলতা নষ্ট ও সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তবে আসামিপক্ষের দাবি— বৈঠকটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় একটি আলোচনা সভা, কোনো ষড়যন্ত্র নয়।

দীর্ঘ শুনানির পর আদালতের এই সিদ্ধান্তে
আব্দুল লতিফ সিদ্দিকীর মুক্তির পথ খুলে গেল।

এলাকার খবর

সম্পর্কিত