ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রবেশপথে রাতের নীরবতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দর গোলচত্তরসংলগ্ন মূল গেটে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত হয়েছেন দায়িত্বে থাকা আনসার সদস্য মোহাম্মদ মুজাহিদ।
তিনি জানান, “আমি গাড়িগুলো তাড়াচ্ছিলাম, হঠাৎ পায়ের পাশে ঠাস করে বিস্ফোরণ ঘটে। আমার হাত-পা অবশ হয়ে যায়, এখন ডান পায়ে কোনো জোর পাচ্ছি না।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ককটেলটি সম্ভবত বিআরটি উড়াল সেতুর উপর থেকে ছোড়া হয়েছিল।
বিস্ফোরণটি আনসার সদস্যদের ছাউনির ঠিক সামনেই ঘটে, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্র শেখর মণ্ডল বলেন,
“আমরা প্রবেশ গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। আমাদের এক সদস্য আহত হন।”
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।
বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খুঁজে বের করতে কাজ করছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সিআইডির সদস্যরা