শেখ হাসিনাসহ ৩ জনের বিচারকাজ শেষ, রায়ের দিন ধার্য ১৩ নভেম্বর

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ দিনের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এই দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করে।


আসামিরা কারা:

এই মামলার অপর দুই আসামি হলেন—

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,

  • এবং মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন


প্রসিকিউশনের বক্তব্য:

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান খান বলেন,
“গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনাপ্রবাহ থেকেই তার অপরাধ প্রমাণিত হয়। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা সংঘটিত হয়েছে। আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান,
“ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়েছে। বিদেশি সংস্থা দ্বারা পরীক্ষিত ফোন কল রেকর্ডসহ সব প্রমাণ বিশ্বের যেকোনো আদালতে গ্রহণযোগ্য হবে।”
তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন।


আসামিপক্ষের বক্তব্য:

রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন,
“শেখ হাসিনা পালাননি বা দেশ ছাড়তে চাননি; তাকে বাধ্য করা হয়েছিল।”

গতকাল বুধবার আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে, আজ প্রসিকিউশন যুক্তিখণ্ডন উপস্থাপন করে।

এলাকার খবর

সম্পর্কিত