শেখ হাসিনা খালাস পাবেন, আশা আইনজীবী আমির হোসেনের

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাসের আশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন।

বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন,
“আমার প্রত্যাশা, আমার মক্কেলরা খালাস পাবেন। আমি বিশ্বাস করি তারা নির্দোষ প্রমাণিত হবেন। ট্রাইব্যুনালের সব বিচারককে ধন্যবাদ জানাই, তারা নিষ্ঠার সঙ্গে সাক্ষ্য, জবানবন্দি ও জেরা সম্পন্ন করেছেন।”

আইনজীবী আমির হোসেন আরও বলেন, “যেসব সাক্ষী জবানবন্দি দিয়েছেন, তাদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পেরেছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছি। সবকিছু বিবেচনায় আমি আশাবাদী যে আমার মক্কেলরা খালাস পাবেন।”

বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি জানান, মামলার পরিচালনায় কোনো ধরনের অস্বস্তি বা বাধার সম্মুখীন হননি।
“কেউ আমাকে ইন্টারেপ্ট করেনি। রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী যেসব দলিল ও দস্তাবেজ প্রয়োজন ছিল, তা পেয়েছি এবং সেগুলোর ভিত্তিতেই মামলা পরিচালনা করেছি,” যোগ করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত