সংসদ নির্বাচনের তফশিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় নির্বাচন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। ভাষণ রেকর্ড শেষে অন্যান্য কমিশনারদের সঙ্গে তার রুমে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারদের জন্য দুটি ভিন্ন রঙের ব্যালট ব্যবহার করা হবে, যাতে প্রক্রিয়াটি আলাদা ও স্পষ্ট থাকে। একই দিনে দুটি নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে।

তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এলাকার খবর

সম্পর্কিত