সন্ত্রাস দমনে রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়পুরায় সন্ত্রাসীদের সক্রিয়তা বেশি হওয়ায় প্রয়োজনে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাসীদের হাতে আধুনিক ধরনের হাতিয়ার থাকায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সব বাহিনীকে সমন্বয় করে অভিযান চালানো হবে বলে তিনি জানান। তার মতে, আগের টেঁটা এখন আপডেট হয়ে ভয়ংকর হাতিয়ারে পরিণত হয়েছে—যাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বুধবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৯ জুলাই কারাগারে অগ্নিসংযোগের ঘটনায় সব কয়েদি পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া কয়েদিদের বেশিরভাগই মাদক–সংশ্লিষ্ট মামলার আসামি হওয়ায় মাদক নির্মূলে আরও জোর দিতে হবে। পাশাপাশি মাদক–সংশ্লিষ্টদের জন্য বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর জেলা কারাগারের পরিস্থিতি ঘুরে দেখেন।

এলাকার খবর

সম্পর্কিত