স্ত্রীসহ তাপসের আয়কর নথি জব্দের আদেশ

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর আদেশটি দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, তাপস মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তার শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সকল আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশ জব্দ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

একইভাবে, আফরিন তাপসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে যে, তিনি ও তার স্বামী যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সকল আয়কর নথি জব্দের আবেদনও আদালত মঞ্জুর করেছেন।

এলাকার খবর

সম্পর্কিত